২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২০২২ সালের ৪ ডিসেম্বর ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 06:36 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হক আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

দণ্ডিত হিরো মণ্ডল ওরফে হিরো আলম (৪০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।

কাইউম খান বলেন, ২০২২ সালের ৪ ডিসেম্বর সানারপাড় এলাকা থেকে ৪ হাজার ৫১টি ইয়াবাসহ হিরো মণ্ডলকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়।

সাজার পাশাপাশি বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান তিনি।