১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 05:00 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানা ওসি মো. কামাল হোসেন।

নিহতরা হলেন, ওই গ্রামের মোহাম্মদ আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আলী আজগরের ছেলে জামিল (২.৫)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়দের বরাতে ওসি কামাল হোসেন বলেন, সকালে দুই শিশু বাড়ির পাশের খোলা মাঠে খেলা করছিল। পরিবারের অজান্তে তারা দুজনে কালীগঙ্গা নদীর পারে চলে যায়। 

পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে খুঁজতে কালীগঙ্গা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে। 

তাদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার শব্দ বা ট্রলারের শব্দ শুনে নদীর পারে চলে যেতে পারে ওই দুই শিশু। দেখতে গিয়ে নদীতে পড়ে যায় তারা।