২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সরকারি কাজে বাধাসহ ৭ মামলার আসামি বিএনপি নেতা কারাগারে

ওই বিএনপি নেতার বিরুদ্ধে কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগও আছে বলে জানায় পুলিশ।

খুলনায় সরকারি কাজে বাধাসহ ৭ মামলার আসামি বিএনপি নেতা কারাগারে
গোলাম মোস্তফা ভুট্টো

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

খুলনায় সরকারি কাজে বাধা, উস্কানি, দাঙ্গা-হাঙ্গামাসহ সাত মামলার আসামি এক বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে খুলনা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান।

তিনি বলেন, শনিবার রাতে খুলনা নগরের বাস্তহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তার গোলাম মোস্তফা ভুট্টো (৫৩) নগরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 

পুলিশের পরিদর্শক তৈমুর বলেন, “ভুট্টোর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, দাঙ্গা-হাঙ্গামা ও কিশোর গ্যাং সংশ্লিষ্টতাসহ সাতটি মামলা রয়েছে।”