১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গা বাস টার্মিনালের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনুমানিক ২৫-২৬ বছর বয়সি যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও কালো প্যান্ট।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 10:51 AM

Updated : 11 Sep 2026, 03:55 PM

চুয়াডাঙ্গার বাস টার্মিনালের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে টার্মিনাল এলাকার রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারিরা পুলিশকে খবর দেয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান।

অনুমানিক ২৫-২৬ বছর বয়সি যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও কালো প্যান্ট। পায়ে স্যান্ডেলও ছিল।

ওসি বলে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় খোঁজার চেষ্টা চলছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।