২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আটক ৮, বোমা-টেঁটা জব্দ

আটটি অবিস্ফোরিত হাতবোমা, ৩৬টি দেশীয় অস্ত্র ও চারটি হেলমেট জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 09:53 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বড়হরণ থেকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান।  

এ সময় ঘটনাস্থল থেকে আটটি অবিস্ফোরিত হাতবোমা, ৩৬টি টেঁটা ও চারটি হেলমেট জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. জসিম উদ্দিন (৫৫), জহিরুল মোল্লা (৩৫), মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. রনি (১৪), মো. শামীম (১৬), আব্দুল রাফি (১৭), মো. মানিক মিয়া (১৯), মনির হোসেন (৪২)।

ওসি মোজাফফর বলেন, দুপুর থেকে বড়হরণ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষ চলছিল। 

এতে উভয় পক্ষের ৩০ থেকে ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয়েছেন অনেকেই। 

খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে যায়।

ঘটনাস্থল থেকে আটজনকে আটকসহ হাতবোমা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।