১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রিসোর্ট থেকে গ্রেনেড উদ্ধার

গ্রেনেডটি পুরানো এবং মরিচা ধরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 03:59 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

গাজীপুর নগরে একটি রিসোর্ট থেকে একটি গ্রেনেড জব্দ করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ভাওয়াল গাজীপুর তিন সড়ক মোড় এলাকায় ‘আরশিনগর রিসোর্ট’ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জিএমপি সদর থানার এসআই রাশেদুল হাসান জানান।

তিনি বলেন, “রিসোর্টের টিনশেড স্টাফ কোয়াটার রয়েছে। রোববার বিকালে সেখানে ময়লা-আবর্জনা পরিষ্কার করছিল কয়েকজন ব্যক্তি।

“এ সময় গ্রেনেডটি নিচে মাটিতে পড়ে গেলে তারা সেটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি জব্দ করে ডিএমপি, ঢাকার বোম ডিজপোজাল টিমকে খবর দেয়।”

জব্দ করা গ্রেনেডটি পুরানো এবং মরিচা ধরা জানিয়ে এসআই রাশেদুল বলেন, বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।