Published : 06 Aug 2026, 09:20 PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মামাতো বোনের বিয়ে শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার তারাইল এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির হোসেন।
নিহত নুর শেখ (২২) উপজেলার চান্দা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, দুপুরে নুর শেখ মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নয়াকান্দা গ্রামে যান। বিকালে বাড়ি ফেরার পথে তারাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই মুনতাসির হোসেন বলেন, “ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”