Published : 30 Apr 2026, 04:54 PM
ভ্রমণে বের হওয়ার সময় অনেকেই পোশাক বাছাই নিয়ে দোটানায় থাকেন। দেখতে সুন্দর হওয়া যেমন জরুরি, তেমনি আরামদায়ক হওয়াও সমান গুরুত্বপূর্ণ।
দীর্ঘ পথযাত্রা, ব্যাগে ভাঁজ করে রাখা, আবহাওয়ার পরিবর্তন— সবকিছু মিলিয়ে এমন কাপড়ের প্রয়োজন হয় যা সহজে কুঁচকে যায় না, শরীরকে স্বস্তি দেয় এবং যত্ন নেওয়াও সহজ।
ভ্রমণের জন্য কাপড় বাছাই যে কারণে গুরুত্বপূর্ণ
ভ্রমণে গিয়ে ভারী বা কড়া কাপড় শরীরকে ক্লান্ত করে, আবার সহজে কুঁচকে যাওয়া কাপড় বারবার ঠিকও করতে হয়।
“ভ্রমণের জন্য এমন কাপড় নির্বাচন করা উচিত যা হালকা, শ্বাস নিতে পারে এবং যত কম যত্নে ব্যবহার করা যায় তত ভালো”- পরামর্শ দেন ভ্রমণ-সেবাদানকারি প্রতিষ্ঠান ‘নট এইট’-এর ‘চিফ অব এক্সপেডিশন অ্যান্ড ট্রেইনার’ মামুন রনি।
ভ্রমণের সময় এমন পোশাকই সবচেয়ে কার্যকর যা ব্যাগে রাখলেও তার স্বাভাবিক আকৃতি ধরে রাখে। এতে গন্তব্যে পৌঁছে আলাদা করে আয়রন করার প্রয়োজন হয় না। ফলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে।
আরামদায়ক ও হালকা কাপড়ের গুরুত্ব
ভ্রমণের সময় শরীরের আরাম সবচেয়ে বড় বিষয়। বিশেষ করে গরম বা আর্দ্র আবহাওয়ায় ভারী কাপড় পরা হলে অস্বস্তি বাড়ে। এজন্য হালকা ও বাতাস চলাচল উপযোগী কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
“প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি কিছু কাপড় রয়েছে যা শরীরকে ঠাণ্ডা রাখে এবং ঘাম শোষণ করতে পারে। এসব কাপড় দীর্ঘ সময় পরলেও অস্বস্তি তৈরি করে না। ফলে বিমানযাত্রা, গাড়ি ভ্রমণ বা দীর্ঘ হাঁটার সময় এগুলো বেশ কার্যকর”- মন্তব্য করেন রনি।
সহজে কুঁচকে না যাওয়া কাপড়ের সুবিধা
ভ্রমণের সময় সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল- পোশাক কুঁচকে যাওয়া।
অনেক সময় ব্যাগ থেকে বের করার পর পোশাকের অবস্থা এমন হয় যে তা পরা কঠিন হয়ে পড়ে। তাই এমন কাপড় নির্বাচন করা জরুরি যা স্বাভাবিকভাবেই কুঁচকানো ঢেকে রাখতে পারে।
কিছু কাপড়ের নিজস্ব টেক্সচার বা গঠন এমন হয় যে তা ভাঁজ হলেও খুব বেশি বোঝা যায় না। এই ধরনের কাপড় ভ্রমণে কার্যকর।
বহুমুখী ব্যবহারযোগ্য পোশাকের প্রয়োজন
ভ্রমণের সময় বেশি পোশাক বহন করা অনেক সময় সম্ভব হয় না। তাই এমন পোশাক দরকার যা একাধিকভাবে ব্যবহার করা যায়।
এমন পোশাক নির্বাচন করা উচিত যা দিনের বেলা ঘোরাঘুরি এবং সন্ধ্যার সময়ও ব্যবহার করা যায়।
পোশাক যদি বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া যায়, তাহলে তা ভ্রমণের জন্য আদর্শ হয়ে ওঠে। এতে ব্যাগের জায়গা কম লাগে এবং পোশাক নির্বাচনও সহজ হয়।
আরাম ও স্টাইলের সমন্বয়
অনেকেই মনে করেন আরামদায়ক পোশাক মানেই স্টাইল কমে যায়। তবে এমন অনেক কাপড় রয়েছে যা একসাথে আরাম এবং সৌন্দর্য দুটোই দেয়।
ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, “সঠিক কাট এবং কাপড়ের মাধ্যমে খুব সহজেই একটি পরিপাটি ও ভ্রমণবান্ধব লুক তৈরি করা সম্ভব।”
বিশেষ করে এমন কাপড় যেগুলো শরীরের সঙ্গে মানিয়ে যায় এবং নড়াচড়ায় বাধা সৃষ্টি করে না, সেগুলো ভ্রমণের জন্য আদর্শ।
এমন পোশাকে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যক্রমে অংশ নেওয়াও সহজ হয়।
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা
ভ্রমণের সময় আবহাওয়া বড় একটি বিষয়। কখনও গরম, কখনও ঠাণ্ডা, আবার কখনও আর্দ্রতা— সবকিছু সামলাতে পারে এমন কাপড় নির্বাচন করা জরুরি।
অর্থাৎ এমন কাপড় নির্বাচন করতে হবে যা বিভিন্ন আবহাওয়ায় মানিয়ে যায়।
ভ্রমণের অভিজ্ঞতা থেকে মামুন রনি বলেন, “হালকা কিন্তু স্তর তৈরি করা যায় এমন পোশাক এই ক্ষেত্রে ভালো কাজ করে। প্রয়োজনে একটি অতিরিক্ত স্তর যোগ করে ঠাণ্ডা মোকাবিলা করা যায়, আবার গরমে সহজেই তা খুলে ফেলা যায়।”
যত্নে সহজ এমন কাপড়ের গুরুত্ব
ভ্রমণের সময় কাপড় ধোয়া বা বিশেষ যত্ন নেওয়া অনেক সময় সম্ভব হয় না। তাই এমন কাপড় নির্বাচন করা ভালো যা সহজে পরিষ্কার করা যায় এবং দ্রুত শুকিয়ে যায়।
আরও পড়ুন