২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ডোনাল্ড-সল্টের ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:36 PM

Updated : 24 Nov 2026, 05:36 PM

মুখোমুখি প্রথম বলে চার মেরে রানের খাতা খুললেন আনিউরিন ডোনাল্ড। পরে বিস্ফোরক ব্যাটিংয়ে উপহার দিলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। শুরুতে মন্থর ব্যাটিং করা ফিল সল্টও পরে ঝড় তুলে করলেন ফিফটি। তাদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।

কারারায় মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে ইংলিশরা। ডোনাল্ড ও সল্টের তাণ্ডবে অস্ট্রেলিয়ার ১৮৪ রান ৪১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে সফরকারীরা।

পাঁচ ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।

বিস্তারিত আসছে…