মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটি
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’।
নতুন কমিটি গঠন করেছে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’।
১৩ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মোস্তফা ইমরান রাজু ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুল কাদের।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করেন তারা।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. আমিনুল ইসলাম রতন, সহ সভাপতি রফিক আহমদ খান, কায়সার হামিদ হান্নান, এম ফরহাদ হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হক, সহ সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক শওকত হোসেন জনি ও দপ্তর সম্পাদক জিনাত এ. তাবাসসুম।
নবগঠিত কমিটির সভাপতি মোস্তফা ইমরান রাজু বলেন, “প্রবাসীদের যে কোনো সমস্যায় কমিউনিটি প্রেস ক্লাব পাশে থাকতে চায়। প্রবাসে সাংবাদিকতার মান বাড়ানোর পাশাপাশি অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানো ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দীর্ঘদিন ধরে কাজ করছে এই সংগঠন।”
