২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জনের আহ্বানে নিউ ইয়র্কে বিএনপির র‌্যালি

এ নির্বাচন ‘স্বৈরশাসনের স্থায়ীত্ব প্রদানের নীল নকশা’ বলে অভিযোগ করেন বক্তারা।

নির্বাচন বর্জনের আহ্বানে নিউ ইয়র্কে বিএনপির র‌্যালি

র‌্যালিতে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 11:52 PM

Updated : 26 Dec 2023, 11:52 PM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে র‍্যালি করেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজা এলাকায় এ র‌্যালি করেন তারা।

এতে ‘গণতন্ত্রবিরোধী শক্তির তামাশার এ নির্বাচন স্বৈরশাসনের স্থায়ীত্ব প্রদানের নীল নকশা’ বলে অভিযোগ করেন বক্তারা।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব সাইদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও ‘সাপ্তাহিক বাংলাদেশি’ পত্রিকার সম্পাদক শারাফত হোসেন বাবু। 

বক্তব্য দেন আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভূইয়া, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য সচিব বদিউল আলম।

র‍্যালিতে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অঙ্গরাজ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, এবাদ চৌধুরী, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, হুমায়ূন কবীর, মো আরিফুর রহমান, আনিসুর রহমান, এ আর মাহবুবুল হক, রিয়াজ মাহমুদ, জিয়াউর রহমান মিশন, নাসির উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, বাচ্চু মিয়া, মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব, গোলাম হোসেন, তাজুল ইসলাম, আবদুল কাইয়ুম, আলমগীর হোসেন, রহিজ উদ্দিন, জিনাত রেহেনা রিনা, রুবেল হাসান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, আবুল কাশেম, মনিরুল ইসলাম, জীবন সফিক, একেএম ফজলুল হক ও ইসমাইল হোসেন।