০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও মহানগর বিএনপির নতুন কমিটি

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও মহানগর বিএনপির নতুন কমিটি

অলিউল্লাহ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা ও আহবাব চৌধুরী খোকন

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2022, 12:30 PM

Updated : 18 Aug 2022, 12:30 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও নিউ ইয়র্ক মহানগর উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।

বুধবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তিন শাখা কমিটির প্রতিটিতে ৪১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক হয়েছেন অলিউল্লাহ আতিকুর রহমান, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন হাবিবুর রহমান সেলিম রেজা এবং মহানগর উত্তর শাখার আহ্বায়ক হয়েছেন আহবাব চৌধুরী খোকন।

এসব কমিটির অনুমোদন এলেও ‘অনেক ত্যাগী-কর্মীর যথাযথ মূল্যায়ন হয়নি’ বলে অভিযোগ উঠেছে। তবে দেরিতে হলেও নতুন কমিটি আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপির অনেক সমর্থক। ১২ বছর আগে ভেঙ্গে দেওয়া যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি প্রত্যাশা করছেন তারা।

এদিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় বাইরে বিক্ষোভ কর্মসূচির কথা জানান নিউ ইয়র্ক অঙ্গরাজ্য কমিটির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ।