যুক্তরাষ্ট্রে ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বইয়ের পাঠ-উন্মোচন
বইটি সম্পাদনা করেছেন প্রবাসী সাংবাদিক মো. আবুল কাশেম, প্রকাশক বেহুলা বাংলা।
বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখা ৭১ ব্যক্তির জীবনী নিয়ে ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ নামে একটি বইয়ের পাঠ-উন্মোচন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।
বইটি সম্পাদনা করেছেন প্রবাসী সাংবাদিক মো. আবুল কাশেম, প্রকাশক বেহুলা বাংলা।
শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ পাঠ-উন্মোচনের আয়োজন করে সাদেক আলী ফাউন্ডেশন ও শেরপুর জেলা সমিতি।
আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন মামুন রাশেদ।
আলোচনা করেন বইটির লেখক আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাপ্তাহিক ‘বাঙালি’ পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, মইনুদ্দিন নাসের, ফকির ইলিয়াস ও এবিএম সালেহ উদ্দিন প্রমুখ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান কৌশলী ইমা ও শাহরিন সুলতানা, তবলায় ছিলেন স্বপন দত্ত।
