০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘বিপ্লব ও সংহতি দিবস’ এর স্মারক ডাক টিকেট উন্মোচন

প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানে একটি স্মারক ডাক টিকেট এবং একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

‘বিপ্লব ও সংহতি দিবস’ এর স্মারক ডাক টিকেট উন্মোচন

ছবি: পিএমও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 11:33 AM

Updated : 04 Nov 2026, 11:33 AM

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সামনে রেখে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রধানমন্ত্রী এই স্মারক ডাক টিকেট উন্মোচন করেন বলে তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান।

তিনি বলেন, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানে একটি স্মারক ডাক টিকেট এবং ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

Image

ছবি: পিএমও

সেই সঙ্গে ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।