২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার দায় বিএনপি-জামায়াতের: ফ্লোরিডা আ. লীগ

‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করছে’ বলে অভিযোগ তাদের।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 07:16 PM

Updated : 30 Oct 2023, 07:16 PM

‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করছে’ বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য আওয়ামী লীগ।

এর প্রতিবাদে রোববার সন্ধ্যায় ফ্লোরিডায় সভা করে তারা। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজীব উদ্দীন।

প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

তিনি বলেন, “বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল, দেশ যখন উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সে সময় আন্দোলনের নামে এরকম নাশকতামূলক কাজ কারো কাছে গ্রহণযোগ্য নয়। এ অবস্থা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” 

সভায় আরো অংশ নেন স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মিনু রহমান, নাফিজ  জুয়েল, এম রহমান জহির, লিটন খান, রানা খান, ওসমান চৌধুরী অপু, শেখ বাবুল, সদস্য বুলবুল চৌধুরী, একরামুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, ইফতেখার হোসেন রিংকু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ মোজ্জামেল হক, মিম খান, স্টেট মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমী খান, মহিলা যুবলীগের সভাপতি চেমন উদ্দীন, সাধারণ সম্পাদক এরিনা খান, সদস্য মোহাম্মদ আলী ও নুর খান খোকন।