২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা

নতুন কমিটির সভাপতি হয়েছেন নিশাত সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল।

ইয়াকুব আলী

অস্ট্রেলিয়ার সিডনি থেকে

Published : 17 Dec 2022, 10:32 AM

Updated : 17 Dec 2022, 10:32 AM

নিজেদের বার্ষিক সাধারণ সভা করেছে অস্ট্রেলিয়ায় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া’।

শনিবার সিডনির রকডেলে রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত এ সভা থেকে সংগঠনের নতুন কমিটি গঠন করেন তারা।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও শাহিনুল ইসলাম প্লাবন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি হয়েছেন নিশাত সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল।

অন্যান্য সদস্যরা হলেন- ফেরদৌস আহমেদ (সহ সভাপতি, প্রোগ্রাম এবং ডেভেলপমেন্ট), ফারহানা রিফাত (সহ সভাপতি, যোগাযোগ এবং পাবলিক রিলেশন), হাসিব শেখ (সহ সাধারণ সম্পাদক), মাশফিকুর রহমান (কোষাধ্যক্ষ), সাদিয়া তাবাসসুম (সহ কোষাধ্যক্ষ), শরীফা শারমিন (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মো. ইয়াকুব আলী (প্রকাশনা সম্পাদক), এ এম সাফফাত-ঈ হক (প্রোজেক্ট ম্যানেজমেন্ট) এবং ইয়ামিন রাজীব (মেম্বার সার্ভিসেস)।

উপদেষ্টা হয়েছেন মাহমুদা মামুন, সানিয়া শারমিন, সৌমেন চক্রবর্তী ও পারভেজ এহসান।

ইয়ামিন রাজীবের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান অমিয়া মতিন ও ডায়াস্পোরা ব্যান্ড। অনুষ্ঠানে স্থপতি ইফতেখার আব্দুল্লাকে ‘বুয়েটিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ ও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন পদক দেওয়া হয়।