আবুধাবিতে বরিশাল কল্যাণ পরিষদের সভা
এতে সভাপতিত্ব করেন মফিজুল ইসলাম মমিন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা করেছে প্রবাসীদের সংগঠন ‘বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ’।
সোমবার আবুধাবিতে বাংলাদেশ সমিতির মিলনায়তনে এ আয়োজন করেন তারা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমীন সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মফিজুল ইসলাম মমিন।
প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, বরিশাল বিভাগ আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, আমিরাত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেরার অ্যাসোসিয়েশনের সভাপতি আশীষ বডুয়া, জনতা ব্যাংক সংযুক্ত আরব আমিরাত অপারেশনের প্রধান নির্বাহী কামরুজ্জমান, সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান সোহেল ও নির্বাহী সদস্য উত্তম কুমার হাওলাদার।
আলোচনায় অংশ নেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ সিফাত উল্লাহ, শাখা সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান জাকির, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিপন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সাহেদ, মোহাম্মদ দৌলা পাপ্পু ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার।
