২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাস্টিয়ানদের এই মিলন, দূর প্রবাসে হৃৎস্পন্দন’

এ স্লোগানে নিউ ইর্য়কে বনভোজন করেছে ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএস’।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 02:02 PM

Updated : 15 Aug 2023, 02:08 PM

‘সাস্টিয়ানদের এই মিলন, দূর প্রবাসে হৃৎস্পন্দন’ স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে বনভোজন করেছে দেশটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার নিউ ইর্য়কের কাছে লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে দিনব্যাপী এ আয়োজন করে তাদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএস’।

সংগঠনের প্রকাশনা সম্পাদক সিকান্দর হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রায় দেড়শ সদস্য এতে অংশ নেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদুর মুনিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বেলায়েত চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বদ্যিালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম ও কামাল হোসেন।

বনভোজনের নানা আয়োজনের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে ২৮তম ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ফটোসেশন ও পরিচয় পর্ব, ক্যাম্পাসের স্মৃতিচারণ, ফুটবল টুর্নামেন্ট, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, নারীদের মার্বেল দৌড়, পিলোপাস ও পুরুষদের মোরগ লড়াই ইত্যাদি।