২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে প্যারিসে চিত্র প্রদর্শনী

এতে ছিল জুলাইয়ের চিত্রকর্ম, ছাত্র-জনতার তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনী।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে প্যারিসে চিত্র প্রদর্শনী
প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

আবু তাহির

প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 09:35 AM

Updated : 26 Aug 2026, 11:37 AM

জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শিরোনামে প্রদর্শনী।

এতে জুলাইয়ের চিত্রকর্ম, ছাত্র-জনতার তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

রোববার বিকালে অবেরভিলারের এক হলে এ আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা।

প্রদর্শনী উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তিনি বলেন, “রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতীকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরনের প্রয়াস প্রবাসের মাটিতে উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকে অনুপ্রেরণা জোগাবে।”

সাংবাদিক আবু তাহির বলেন, “জুলাই অভ্যুত্থান কেউ একা করেননি, সবার অংশগ্রহণ ছিল। তাই এসব উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।”

নয়ন মামুনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ ও কাওছার আহমদ।