২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১৫ অগাস্ট খালেদার ‘জন্মদিন’ উদযাপন করলো নিউ ইয়র্ক বিএনপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ এবং তাদের হত্যার বিচার দাবি করেন বক্তারা।

১৫ অগাস্ট খালেদার ‘জন্মদিন’ উদযাপন করলো নিউ ইয়র্ক বিএনপি
বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:31 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার ‘জন্মদিন’ উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট বিএনপি।

দিনটি উপলক্ষ্যে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় দোয়া-মোনাজাতের পর প্রবাসীদের মাঝে খাবার বিতরণ করেন তারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এর সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অপর সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ফারুক শাহীন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্মরণ এবং তাদের হত্যার বিচার দাবি করেন বক্তারা।

গিয়াস আহমেদ বলেন, “দীর্ঘ আন্দোলন এবং অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত নয়া এই স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। আইনের শাসনের পথ বেয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানতে সুসংহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. দুলাল, এম এ বাতিন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইসউদ্দিন, সাবেক সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, হুমায়ূন কবীর, আশরাফ হোসেন, বদরুল হক আজাদ, এ আর মাহবুব হক, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, হাফিজুর রহমান পিন্টু, জিনাত রেহানা রিনা, জহিরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম।