ইরানের ডায়েরি: নমক লেকে একদিন
ব্যাগ গুছিয়ে পরদিন সকালে তেহরান ছেড়ে আমরা চললাম ইস্ফাহানের বিখ্যাত ফিন গার্ডেন দেখতে, যেখানে সৃষ্টি হয়েছিল লাইলি-মজনুর প্রেম কাহিনী।
পথে আমাদের ড্রাইভার স্পষ্ট করে বলে দিল, মেয়েরা মাথায় কাপড় না দিলে সে এক কদমও গাড়ি চালাবে না। হাইওয়েতে পুলিশি টহল থাকে, তারা যদি ওড়না ছাড়া কাউকে দেখে - তবে ঝামেলা করবে।
আমাদের সাথের সব মেয়েগুলোই মোটামুটি তার নিষেধ মেনেই চলছিল। ঝামেলা করছিল মিশরের এক মুসলিম মেয়ে। ইউরোপীয় মেয়েগুলো আর যাই হোক, জায়গামতো নির্ধারিত সংস্কৃতিকে সম্মান করতে জানে।
আরও একটা ব্যাপারে ভালো নিষেধাজ্ঞা ছিল, ক্যামেরার ব্যবহার। আর্মি এলাকা, সুতরাং কোন প্রকার ছবি তোলা যাবে না।
অনেকটা দূরেই আমাদের বাস থেকে নেমে হেঁটে যেতে হলো সেই হাউজ-ই-সুলতান তথা নমক লেকে। মোবাইল ক্যামেরা সব বাসে রেখে ৩০ মিনিট হেঁটে আমরা লেকের কিনারায় পৌঁছালাম।
হাউজ-ই-সুলতান নামের লেকটি অনেক নামে পরিচিত - নমক লেক, শাহী-কোম লেক কিংবা শাহী লেক নামে একে চেনে সবাই। উত্তর দিকের আলবোর্জ পর্বতমালা লেকটির আকর্ষণ কিছুটা বাড়িয়ে দিয়েছে।
চলবে…
ছবি কৃতজ্ঞতা: সু’দেহ দেহনবী (ইরান), মা’হসা মোটলাগ (ইরান)
লেখক: প্রবাসী শিক্ষার্থী, বন বিশ্ববিদ্যালয়, জার্মানি
ই-মেইল: agt.shahed@gmail.com
লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
