দেখে এলাম আরব আমিরাতের জাতীয় স্মৃতিসৌধ
কয়েকদিন আগে দু’জন বন্ধুসহ রাজধানী আবুধাবির উপকণ্ঠে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় স্মৃতিসৌধ দেখতে গিয়েছিলাম। মনের মধ্যে ঘুরপাক করছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ফুলিঙ্গ’ কবিতাটি, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’।
বাংলাদেশে ধর্মান্ধ উগ্রপন্থীরা একসময় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি নিবেদনকে পূজা-অর্চনা বলে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছিল। কিন্তু রক্ষণশীল আরব প্রাচ্যের এ দেশটিতেও যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ তখন যেন ধোপে টিকে তারা।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বছরেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়। আজ আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স প্রেরণকারী দেশ। রক্ষণশীল মুসলিম দেশ হলেও দেশটি তার মহান জাতীয় বীরদের অসামান্য ত্যাগ ও শৌর্যের স্মৃতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধ ‘ওয়াহাত আল কারামা’ বা ‘মর্যাদার মিনার’ নির্মাণ করে ২০১৬ সালে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটে দায়িত্বরত অবস্থায় হুতি বিদ্রোহীদের হাতে নিহত আমিরাতের শহীদদের স্মরণে ৪৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নয়নাভিরাম নিসর্গের মাঝে এটি নির্মিত হয়েছে।
এই ফলকগুলোয় জাতীয় নেতাদের বাণী ও শহীদদের বীরত্ব গাঁথা বর্ণনা করে পংক্তিমালা লেখা আছে। মিনারের পাদদেশেই রয়েছে ‘পুল অব ইনফিনিটি’। এ অগভীর জলাধারে পানি আসে ও তা প্যানেলের মধ্য দিয়ে গড়িয়ে ক্যানেলে পড়ে এবং রি-সাইকেল হয়ে তা আবার পুলে ফিরে আসে, যা জীবনের বহমানতার কথা বলে। জীবনের এ বহমানতায়ও জাতীয় বীরদের অবদান সবার হৃদয়ে জাগরূক থাকবে।
এখানে প্রতিদিন সূর্যাস্তের আগে চৌকস সার্ভিসম্যানদের অংশগ্রহণে আকর্ষণীয় ‘অনার গার্ড সিরিমনি’ পরিবেশিত হয়। আমরাও তা দেখলাম, আর সব ঘুরেফিরে দেখানোর জন্য আমাদের গাইডদের ধন্যবাদ দিয়ে ফিরলাম।
উল্লেখ্য স্থানীয় সময় প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এ স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকে। তবে গাইড সেবা পাওয়া যাবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
ছবি: লেখক
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
