২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অমর একুশে পালিত

কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কায়সার হামিদ হান্নান, কুয়ালালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 06:40 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস
মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষার্থীদের ক্রিকেট
‘নির্বাচন ২০১৯ সালের আগে না’
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

একুশে ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল নয়টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সামনে অস্থায়ী শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মো. ফয়সাল আহমেদ।

এরপর হাই কমিশনার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন৷ এছাড়াও ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান স্থানীয় আওয়ামী লীগ, জালালাবাদ অ্যাসোসিয়েশন, মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগ, আমরা প্রবাসী যুবসংঘসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাংলাদেশ হাই কমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি  হাই কমিশনার মো. ফয়সাল আহমেদ ৷সঞ্চালনায় ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মুশাররাত জেবিন৷

সমাপনী  বক্তব্যে  মো. ফয়সাল আহমেদ বলেন, “একুশে ফেব্রুয়ারি, ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তারা বাংলার অমর সন্তান। তাই এই অমর সন্তানদের আত্মতাগের জন্য ইউনেসকোর দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ আমরা মাথা উঁচু করে কথা একুশের আলোচনা সভায় কথা বলতে পারি। আমরা সেই জাতি, যে জাতি ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে। তাই একুশের শোককে আমরা যেন শক্তি তে পরিণত করতে পারি।”

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com