২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষার্থীদের ক্রিকেট

মালয়েশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক ক্রিকেট টুর্নামেন্টের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়ার কুয়লালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 10:15 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

লিংকন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের কয়েকটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় বৃহস্পতিবার। সেকুলা মায়াং প্লে গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হয় লিংকন ক্রিকেট ক্লাব ও ডিকেপি ক্রিকেট একাদশ।

ডিকেপি একাদশকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে লিংকন ক্রিকেট ক্লাব। ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের এশিয়া বিষয়ক পরিচালক এস এম জহিরুল ইসলাম সবুজ, স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক মার্গারেট জুডি, রেজিস্ট্রার হাফিজা, আব্দুল মোমেন, ইদ্রিস আলী, শামীম রেজা, আমিনুল ইসলাম রাহাত, মশিউর রহমান, সুমন সরকার এবং নিয়াজ মোর্শেদ রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, বর্তমান সহ সভাপতি শাকিল মাহমুদ, ছাত্র কাউন্সিলের সম্পাদক আব্দুর রহমান জুয়েল। উপস্থিত ছিল অনেক বাঙালি শিক্ষার্থী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এস এম জহিরুল ইসলাম বলেন, ‘লিংকন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন।প্রবাসে যেন এক টুকরা বাংলাদেশ এই ক্যাম্পাস। আর আমাদের হৃদয়ে  আছে ক্রিকেট।’

তিনি জানান, লিংকন ইউনিভার্সিটি কলেজ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অনুপ্রেরণা ভবিষ্যতেও  অব্যাহত রাখবে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

‘নির্বাচন ২০১৯ সালের আগে না’
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ আসছে
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত