২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বিজয় দিবস পালিত

আওয়ামী লীগের মালদ্বীপ শাখা দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:01 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

পুরনো খবর:

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
মালদ্বীপে বাংলাদেশিদের ঈদ  
মালদ্বীপে বাংলাদেশিদের রক্তদান কর্মসূচি
মালদ্বীপে এমআরপি ‘সমস্যায়’ বাংলাদেশিরা
মালদ্বীপে জাতীয় শোক দিবস
‘দেশ এগিয়ে যাচ্ছে’ 
মালদ্বীপে এডিস মশা নিধনে প্রবাসীরা

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্র এবং শনিবার রাতে রাজধানী মালের ইনডোর ক্রিকেট হলে আওয়ামী লীগ মালদ্বীপ শাখার অয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে। সংগঠনটির  সভাপতি মো. দুলাল মাদবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সুজিত রয় নন্দী, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

প্রধান অতিথির বক্তৃতায় তাজুল ইসলাম বলেন, “পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়,বাস্তবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম, প্রবাসীদের রেমিট্যান্স এবং দেশের মানুষের সহযোগিতায় আজকের পদ্মা সেতু কাজ উদ্বোধন হয়ছে। বিএনপি-জামাত যতই চেষ্টা করুক বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না।”

দুই সন্ধ্যায় বাংলাদেশ থেকে আসা বাউল শিল্পী রজ্জব দেওয়ান ও মুক্তা সরকারের একক সংগীত পরিবেশনা উপস্থিত প্রায় দশ হাজার দর্শককে মাতিয়ে রাখে।

বিজয় দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা মানবাধিকার কর্মী, নারীমুক্তি আন্দোলনের সভাপতি ড.আফরজা পারভিন, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা মীর সাইফুল ইসলাম, নেতা-কর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com