২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশিদের রক্তদান কর্মসূচি

শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষ্যে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মরনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 06:51 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

‘রক্ত দিন জীবন বাঁচান’ এই স্লোগানে সকাল সাড়ে নয়টায় মাজিদিয়া মাগু ব্লাড সেন্টারে সবার প্রথম রক্তদান করেন  মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন।

এরপর প্রবাসীরা ও মালদ্বীপ আওয়ামী লীগ শাখার নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল ডাঃ সিজা আলী, মালদ্বীপ ব্লাড সার্ভিসের অফিসার হাওয়া আব্দুল্লাহ, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব টি কে এম মুশফিকুর রহমান এবং দূতালয় প্রধান মোহাম্মদ হারুন-অর- রশীদ, মালদ্বীপ আওয়ামী লীগ শাখার সভাপতি মো. দুলাল মাদবর, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলামসহ নেতাকর্মীরা।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com