২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশিদের ঈদ  

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে তাল মিলিয়ে মালদ্বীপে ঈদুল আজহা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 04:02 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বৃহস্পতিবার সকালে দেশটির বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা প্রবাসীরা ঈদের নামাজ পড়েছেন।

রাজধানী মালেতে সকাল সাড়ে ৭ টায় মালদ্বীপের জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতানে ঈদের বড় একটি জামাত হয়। এ জামাতে স্থানীয়দের সাথে অংশ নেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

এছাড়াও ঈদের জামাতে অংশ নিতে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ভিড় করেন নূরু মিসকিন,ইব্রাহিম মিসকিন,হুকুরু মিসকিন মসজিদে।

মসজিদুল আল-সুলতানে ঈদের নামাজ পড়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন, প্রথম সচিব (শ্রম) টি কে এম মুশফিকুর রহমান, দূতালয় প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মালদ্বীপ পুলিশ সার্ভিসে কর্মরত বাংলাদেশি মেডিকেল অফিসার মো.জাহিদুল ইসলাম জানান বিদেশে এটাই তার প্রথম ঈদ।  মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী কে ছাড়া ঈদ কার তার জন্য কষ্টের।

এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোঁরাগুলোতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। আর ঈদ উপলক্ষে প্রবাসীদেরকে স্থানীয় প্রচার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com