২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে এডিস মশা নিধনে প্রবাসীরা

মালদ্বীপের রাজধানী মালে ও আশপাশের দ্বীপগুলোতে এডিস মশার প্রকোপ বাড়ায় তা নিধনে মাঠে নেমেছেন প্রবাসীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 06:50 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

গত বেশ কিছু দিন ধরে এ এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অভিবাসীসহ অনেকে। গণমাধ্যমগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের হয়ে মারা যাওয়ার খবর প্রকাশ হয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় বাংলাদেশ দূতাবাস।

ডেঙ্গু জ্বর যাতে মহামারি আকার ধারণ করতে না পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয় মালদ্বীপ সরকার। স্থানীয় প্রি ও হাই-স্কুলগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, আর জনসচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সরোয়ার হোসেন প্রবাসী বাংলাদেশিদের জন্য এই দেশের সরকারি প্রচার মাধ্যমে বাংলা ভাষায় সচেতনতার আহ্বান জানান। এর ধারাবাহিকতায় ৬ জুলাই বাংলাদেশ মিশনের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাস এলাকা ও শহরের প্রধান প্রধান সড়কে পরিত্যক্ত ডাস্টবিন পরিষ্কার ও জনসচেতনতামূলক প্রচারণা চালায় প্রবাসী বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন, দূতাবাস কর্মকর্তা টি কে এম মুশফিকুর রহমান, হারুনুর রশিদ ও দূতাবাসের অনান্য কর্মকর্তা, মালদ্বীপ আওয়ামী লীগ শাখার সভাপতি মো. দুলাল মাদবর, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সংগঠনের অনান্য নেতৃবৃন্দসহ প্রবাসীরা এতে অংশ নেন।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com