২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে জাতীয় শোক দিবস

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্মরণ করা হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 11:20 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবরণের ৪০তম বার্ষিকীতে মালদ্বীপের রাজধানী মালেতে শনিবার স্থানীয় সময় রাত ৮ টায় বাংলাদেশ দূতাবাস এক আলোচনা সভার আয়োজন করে।  

মালে শহরের সোশাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমেই রাষ্টপ্রতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় মোহাম্মদ হারুন অর রশিদের সঞ্চালনায়। আরও ছিল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।

সভায় মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রীর পাশে থাকবার জন্য দেশবাসী ও প্রবাসীদের আহ্বান জানান।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২১শে অগাস্ট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ঘোষণা দেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত প্রতি বৃহস্পতিবার মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের সুবিধা-অসুবিধার বিষয়ে আলোচনার জন্য ‘ওপেন ডে’ হিসাবে পালনের কথাও জানান।

সবশেষে বাঙালি জাতির ইতিহাসের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন, টি কে এম মুশফিকুর রহমান (প্রথম সচিব শ্রম) আওয়ামী লীগ মালদ্বীপ শাখার উপদেষ্টা মীর সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মো:শফিকুল ইসলাম,সহ-সভাপতি গাজি সাদেক, ন্যাশনাল ব্যাংকের লোকাল ডিরেক্টর মো:হান্নান খান কবির এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com