২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনিসে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা দিলো আয়েবাপিসি

'প্রবাসে বাংলাদেশিদের কল্যাণে অবদানের জন্য' এ সম্মাননা দেন তারা।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 04:13 PM

Updated : 30 Apr 2023, 04:13 PM

'প্রবাসে বাংলাদেশিদের কল্যাণে অবদানের জন্য' ইতালির ভেনিসে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন 'অল ইউরোপীয়ান বাংলা প্রেস ক্লাব' (আয়েবাপিসি)।

স্থানীয় সময় শনিবার বিকেলে মারঘেরা অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ সম্মাননা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা।

সম্মাননা পান মাহবুবুর রহমান, খালেদ মুহিউদ্দীন, পলাশ রহমান, রিতু মিয়া, রাসেল মিয়া, ভেনিস বাংলা স্কুল, মনিরুজ্জামান মনির, আফাই আলী, কাজী টিপু, আমিনুল হাজারী, এম ডি ফরিদুল ইসলাম আনছি, সোলেমান হোসাইন, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান হেলাল ও এসকে এমডি জাকির হোসেন সুমন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিন।

আয়েবাপিসির সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন আয়েবাপিসির উপদেষ্টা সৈয়দ কামরুল সারোয়ার, ধর্মবিষয়ক সম্পাদক কবির আহমদ ও নির্বাহী সদস্য জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের নারী বিষয়ক সম্পাদক নাজনীন আখতার। 

সোহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যায় ইতালির বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা নাচ ও গান পরিবেশেন করেন।