Published : 01 Jun 2026, 03:20 PM
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা করেছে স্থানীয় বিএনপি।
শনিবার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলের হলরুমে এ আয়োজন করেন তারা।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন।

প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “শহীদ জিয়াই সর্বপ্রথম দেশের বেকার যুবকদের জন্য বিদেশে কর্মসংস্থানের দ্বার উন্মোচন করেছিলেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। বিরামহীন পরিশ্রমের মাধ্যমে তিনি ইতোমধ্যে সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করেছেন।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সাফিউর রহমান, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, মাসুদুল আলম কাজল এবং আদিব আনজুম।