১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে আমিরাতে সম্মাননা পেলেন ৫১ প্রবাসী

এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 18 Aug 2024, 06:00 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে ৫ ক্যাটাগরিতে ৫১ প্রবাসী পেলেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৩

স্থানীয় সময় শনিবার রাতে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের উদ্যোগে কনস্যুলেট ভবনে  আয়োজিত এক অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

এছাড়া ২০২১-২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা পাওয়া মোট ৭৫ ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হয়।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আল হারামাইন গ্রুপ এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম। 

প্রতিমন্ত্রী মো. শফিকুর রহমান চৌধুরী বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদানের মাধ্যমে নিঃসন্দেহে বৈধপথে আরো রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হবেন।