১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বর্ষপূর্তি উৎসব এপ্রিলে

বর্ষপূর্তি উৎসবকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বর্ষপূর্তি উৎসব এপ্রিলে
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

বিডিনিউজ২৪

সৈয়দ নাহাস পাশা, যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 11:53 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’ তাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে।

আগামী ১৭ এপ্রিল বার্কিং অ্যান্ড দেগেনহাম কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত হবে এই বর্ষপূর্তি উৎসব।

শনিবার এসেক্সের মেফেয়ার ভেন্যুতে ক্লাবের আয়োজিত ইফতারের আগে আলোচনা সভায় এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সভায় প্রধান অতিথি ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘পলিটিকা টিভি’র প্রধান সম্পাদক তানভীর আহমেদ, সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র পরিচালনা পরিষদের সদস্য ও থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী।

পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামুছুদ্দোহা, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম সরকার, শওকাত আলী বেনু, মোহাম্মদ রশীদ, লাবনী রেজা, আরিফুর রহমান ও ফাতেহা পলি।

মুক্তিযুদ্ধে শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত গণহত্যায় নিহত শিক্ষক ও বুদ্ধিজীবীদের স্মরণ করেন বক্তারা। এছাড়া সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে স্মৃতিচারণ করেন তারা।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রদীপ মজুমদার, তাসলিমা মীরা, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ইউনূস শেখ, হালিম খাতুন, আনিসুর রহমান, শাফকাত হোসেন সাইয়েদ, ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়, রেহানা আক্তার, শায়লা শিমলা, আসাদ কিবরিয়া তানিন, রিয়াদ আসিফ আহম্মদ, আয়েশা আক্তার ও সামসুন নাহার শোনিমা।

বর্ষপূর্তি উৎসবকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামী ১৭ এপ্রিলের মূল আয়োজন স্মরণীয় করে তুলতে চলছে নানা প্রস্তুতি।