২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় যুগ পর ঢাকা কলেজ ছাত্রদলের হল কমিটি

নতুন নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ হল কমিটি গঠন করতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 01:30 PM

Updated : 24 Aug 2022, 01:30 PM

ঢাকা কলেজের ছয়টি আবাসিক হলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস এই কমিটি অনুমোদন দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নর্থ হল- সভাপতি সুমন সিকদার, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাহিন হাসান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসাইন শান্ত।

শহীদ ফরহাদ হোসেন হল- সভাপতি বি কে হাসান ফরাজী, সিনিয়র সহসভাপতি গোলাম রসুল সোহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শিবলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন।

ইন্টারন্যাশনাল হল- সভাপতি মো. আলী হাসান, সিনিয়র সহসভাপতি রাশিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলফাজ উদ্দিন মালিতা ও সাংগঠনিক সম্পাদক মাজিদুর রহমান সৈকত।

আখতারুজ্জামান ইলিয়াস হল- সভাপতি এনামুল হক শান্ত, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আবাদুল্লাহ আল কিষাণ ও সাংগঠনিক সম্পাদক নাদিম খান।

দক্ষিণায়ন হল- সভাপতি মো. মুহিবুল্লাহ, সিনিয়র সহসভাপতি ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক শাওন খন্দকার, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত ইমু।

সাউথ হল- সভাপতি শরিফ হোসাইন মিন্টু, সিনিয়র সহসভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর।

ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবনির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে বলা হয়েছে।