০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সাজেদা চৌধুরীর সংসদীয় আসন শূন্য ঘোষণা

৯০ দিনের মধ্যে ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন হবে।

সাজেদা চৌধুরীর সংসদীয় আসন শূন্য ঘোষণা

সাজেদা চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 05:48 PM

Updated : 13 Sep 2022, 05:47 PM

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সংসদীয় আসন ফরিদপুর-২ শূন্য ঘোষণা করা হয়েছে।

 ফলে আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে নির্বাচন হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী গত রোববার মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মঙ্গলবার সংসদ সচিবালয় তার নির্বাচনী আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন জারি করে।এতে বলা হয়, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী। ওই আসনে তার প্রধান রাজনৈতিক প্রত্দ্বিন্দ্বী বিএনপির কে এম ওবায়দুর রহমানও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

পুরানো খবর:

সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই