২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ছুটির দিনে সমাবেশ করতে আবেদন জামায়াতের

সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সমাবেশ করতে চাইছে দলটি। আবেদন পেয়ে পুলিশ বলেছে, যাচাই করে দেখছে।

এবার ছুটির দিনে সমাবেশ করতে আবেদন জামায়াতের

গত ১০ জুন ঢাকার সমাবেশে জামায়াত নেতা-কর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 07:27 PM

Updated : 01 Aug 2023, 07:27 PM

ঢাকায় মঙ্গলবার সমাবেশে সায় না পেয়ে এবার তা পিছিয়ে শুক্রবার করতে চাইছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকালে জামায়াত নেতা ও আইনজীবী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় গিয়ে নতুন আবেদন জমা দেয়।

এতে ওই দিন দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চাওয়া হয়।

পরে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের আবেদন পাওয়া গেছে। আমরা যাচাই করে দেখছি।”

আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিএমপি সদরদপ্তরের সামনে রাজ্জাক সাংবাদিকদের জানান, মঙ্গলবার তাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তারা করতে পারেননি। মঙ্গলবার কর্মদিবস হওয়ায় অনেকের আপত্তি আছে।

"কর্মদিবসে সাধারণ মানুষের হয়রানি হবে ভেবে এবার আমরা ছুটির দিন শুক্রবার সমাবেশ করার জন্য আবেদন করেছি।"

এই আবেদনে পুলিশ সাড়া দিয়ে অনুমতি দিবে বলে এই জামায়াত নেতার আশা।

এর আগে সোমবার ডিএমপি উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা অবনতি হতে পারে- এমন আশঙ্কা থেকে জামায়াতকে মঙ্গলবারের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। 

আরও পড়ুন 

পুরনো খবর:

১ অগাস্ট ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি জামায়াত