২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ কার্যালয়ে পিটার হাস

আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

আওয়ামী লীগ কার্যালয়ে পিটার হাস

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিটার হাসকে ফুল দিয়ে স্বাগত জানান ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 12:17 PM

Updated : 03 Aug 2023, 01:31 PM

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার বেলা ১১টার পর তিনি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ফুল দিয়ে স্বাগত জানান। 

ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত রয়েছেন বৈঠকে।

ক্ষমতাসীন দলটির একজন জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

এর আগে গত মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।

সেদিন বৈঠক শেষে তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের পরিবেশ দেখতে অক্টোবরে বাংলাদেশে আসবে একটি অগ্রবর্তী পর্যবেক্ষক দল।