রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীন, সম্পাদক রনি
গত বছরের ৫ নভেম্বর সেখানে ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল।
রংপুর জেলা যুবলীগের সম্মেলনের এক বছর পর ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি হয়েছেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীন চন্দ্র দাস, আর সাধারণ সম্পাদক হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।
সোমবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ কমিটি অনুমোদন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যুবলীগের উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রংপুর জেলা যুবলীগের ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।"
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি ফজলে রাব্বি সুইট, মামুনুর রশিদ মামুন, মীর শরিফুল ইসলাম, নওসাদ আলম রাজু, কামরুজ্জামান শাহীন, মাসুদ রানা বিপ্লব, ফারুক হোসেন বাবু, আনোয়ারুল ইসলাম, রাশেদুল ইসলাম ময়না, যুগ্ম সম্পাদক ফখরুল হাসান লিউ, শাহ মো. আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাছির টুটুল, সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিনুর ইসলাম গাজী, সদস্য এ কে এম শাফিনুর মমতাজ সজীব।
গত বছরের ৫ নভেম্বর রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর একবছর বাদে তিন বছরের জন্য ১৯ সদস্যের কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় যুবলীগ।
জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যাচাই বাছাই করে ১৯ জনকে পেয়েছি, তাই ১৯ জনকে দিয়ে কমিটি করেছি; বাকিগুলো আস্তে আস্তে হবে।"
