পল্টনে যুবদলের সমাবেশ শুরু
সমাবেশ উপলক্ষে সকাল ১১টার থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে থাকেন। মিছিলের কারণে নয়াপল্টনের আশপাশের বিজয়নগর, কাকরাইল, ফকিরেরপুল, শাহজাহানপুর সড়কে যানজট সৃষ্টি হয়।
খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে নয়া পল্টনের সড়কে সমবেত হয়েছেন যুবদলের নেতাকর্মীরা।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সোমবার দুপুর ২টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই যুব সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ উপলক্ষে সকাল ১১টার থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে থাকেন।
মিছিলের কারণে নয়াপল্টনের আশপাশের বিজয়নগর, কাকরাইল, ফকিরেরপুল, শাহজাহানপুর সড়কে যানজট সৃষ্টি হয়।
নেতাকর্মীদের বসার জন্য পল্টনের এক পাশের সড়কে বিছানো হয়েছে মাদুর।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “শান্তিপূর্ণ এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার অনুমতি দিন, অবিলম্বে প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিন।
“নইলে যুবসমাজ দাবি আদায়ের যে সংগ্রামে নেমেছে, সেখান থেকে বিজয় না হওয়া পর্যন্ত পিছপা হবে না।”
সমাবেশ শুরুর আগে জাসাসের শিল্পীরা দেশাত্মকবোধন গান পরিবেশন করেন।
