Published : 20 Dec 2025, 05:24 PM
মুক্তিযুদ্ধে অবদানের জন্য একে খন্দকার স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রতি মমত্ববোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য তার নিবেদিত ভূমিকা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি এ কে খন্দকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারণে মারা যান মুক্তিযুদ্ধের উপ সেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী একে খন্দকার।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর।