২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

“এই বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হল এবং প্রধানমন্ত্রী তার একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন।"

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 12:55 PM

Updated : 30 Aug 2023, 12:55 PM

নাটোর-৪ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার সকাল ৭টা ২২ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রাজনীতিবিদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর। 

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "আব্দুল কুদ্দুস ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন। 

"তিনি তার সংসদীয় আসন তথা গোটা নাটোর জেলার সাধারণ মানুষের মনে গভীর ভালোবাসার স্থান করে নিয়েছেন। এই বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হল এবং প্রধানমন্ত্রী তার একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন।"

প্রধানমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন

নাটোরের এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যু