কূটনীতিকদের সঙ্গে খালেদার ইফতার
পঞ্চম রোজায় কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার গুলশানের ওয়েস্টিন হোটেলে সাবেক প্রধানমন্ত্রী আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, পাকিস্তানের রাষ্ট্রদূততরা অংশ নেন।
অনুষ্ঠানে খালেদার সঙ্গে এক টেবিলে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বানির্কাট, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভ, চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ান ইয়ং লি, কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়েরে লাঘামে।
ঢাকায় কূটনীতিক কোরের ডিন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার, ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফ্রিগেল এসকায়ার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন, সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স খালিদ সুলতান আলোতাইবি ওই টেবিলে একসঙ্গে ইফতার করেন।
পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম, নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠাসহ ৩৭টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই ইফতারের অংশ নেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
অনুষ্ঠানস্থলে এসে খালেদা জিয়া বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, আসাদুজ্জামান রিপন, শ্যামা ওবায়েদ, শামীমুর রহমান শামীম, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী ইফতার অনুষ্ঠানে ছিলেন।
এছাড়াও ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ রউফ, সাবেক পররাষ্ট্র সচিব এম আর ওসমানী, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত শামীম আহমেদ, মোমেন চৌধুরী, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্ট্রি জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, রুমিন ফারহানা, অধ্যাপক সাইদুজ্জামান, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক মামুন আহমেদ, অ্যাডভোকেট এলিনা খান, কলামনিস্ট মাহফুজউল্লাহ।
