২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা পেশাদার খুনি: নৌ মন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পেশাদার খুনি বলে আখ্যায়িত করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 05:44 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতা ও অর্থের জন্য খালেদা জিয়া মানুষ খুন করেন, শ্রমিক খুন করেন।

হরিণা ফেরিঘাট এলাকায় ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এখন পেশাদার খুনি কে জানেন? খালেদা জিয়া হলো পেশাদার খুনি, জামায়াত-বিএনপি হলো পেশাদার খুনি।”

“কারণ তারা শুধু এখন নয়, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, তারপর ১৭টি ক্যু ঠেকাবার নাম করে শত শত সেনাবাহিনীর জওয়ানদের হত্যা করেছিল।

“খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় আসার পরে ১৭ জন গার্মেন্ট শ্রমিককে গুলি করে হত্যা করেছে, ১৮ জন কৃষককে খুন করেছে। বোমা মেরে আমাদের আনসার ব্যাটালিয়নের শতশত আনসার সদস্যকে হত্যা করেছে,” বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, চাঁদপুরের অতিক্তি জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, পুলিশ সুপার মো. আমির জাফরসহ দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।