বৈশাখী মেলায় বাবা-মাকে নিয়ে মাহীর গণসংযোগ
নববর্ষের দিন বনানীতে বৈশাখী মেলায় বাবা-মাকে নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বিকল্প ধারার নেতা মাহী বি চৌধুরী।
বারিধারার বাসিন্দা মাহী মঙ্গলবার দুপুরে বনানীতে বৈশাখী মেলায় যান। তার সঙ্গে ছিলেন বাবা সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মা হাসিনা ওয়ার্দা চৌধুরী।
মেলা প্রাঙ্গণে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ছেলের জন্য ‘ঈগল’ প্রতীকে ভোট চান বদরুদ্দোজা দম্পতি। মাহীর স্ত্রী আশফাহ হক লোপাও তাদের সঙ্গে ছিলেন।
গত ৮ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে মাহী বি চৌধুরী তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
