২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জিম্মি করেছেন খালেদা: হাছান মাহমুদ

এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ চালানোর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কার্যত শিশুদের জিম্মি করে ক্ষমতায় যেতে চাইছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 03:51 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

ক্ষমতাসীন দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বুধবার ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াতের টার্গেট এখন বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীরা।

“এসএসসি পরীক্ষাকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে তারা অবরোধের সাথে পরীক্ষাকে টার্গেট করে দিনের পর দিন হরতাল ডাকছে ।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে।  এর মধ্যে হরতালও ডাকা হচ্ছে, যে কারণে চলমান এসএসসির কয়েকটি পরীক্ষা পেছাতে হয়েছে।

বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে নাগরিক সমাজের প্রস্তাবের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, “যারা আলোচনার কথা বলেন, তাদের অনেকেই ১/১১ এর কুশীলব ।

“তাদের এই আহ্বানের মাধ্যমে পেট্রোল বোমা  হামলাকারী, মানুষ পুড়িয়ে হত্যাকারী, খালেদা জিয়া ও অনান্য নেতাদের জঘন্য মানবতাবিরোধী অপরাধকেই আড়াল করা হয়েছে।”

বিএনপি-জামায়াত ‘জঙ্গি জোটে’ রূপান্তরিত হয়েছে দাবি করে তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেন সাবেক এই মন্ত্রী।

এদিকে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ-হরতালবিরোধী এক সমাবেশে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “বিএনপি-জামায়াত জোটের বিষাক্ত ছোবল দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাদের এই আন্দোলনের নামে নৈরাজ্যের  স্বীকার হয়ে  প্রাণ হারিয়েছেন ৬১ জন পরিবহন  শ্রমিক।”

পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, “শ্রমিকদের রক্তকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন না।”

পুরনো খবর:

শিক্ষার পরিবেশ চেয়ে খালেদার দ্বারে হাজারো শিক্ষার্থী