২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে ফের রিমান্ডে নেয়ার অনুমতি

তিনদিনের রিমান্ড শেষে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 04:40 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

মহানগর হাকিম এমদাদুল হক মঙ্গলবার এ আদেশ দেন।

পল্টন থানার গাড়ি ভাংচুরের একটি মামলায় ফখরুলের তিনদিনের রিমান্ড শেষ হয় সোমবার। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আদালতে হাজির করে গাড়িতে আগুনের একটি মামলায় ১০ দিনের হেফাজতে চান তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আনোয়ার হোসেন খান।

গত ৪ জানুয়ারি মতিঝিলের এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদের সামনে এক সেনা কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার সঙ্গে ফখরুলকেও আসামি করা হয়।

রিমান্ড আবেদন বাতিল এবং ফখরুলের জামিন চেয়ে আদালতে আবেদন করেন আসামির আইনজীবীরা।

উভয় আবেদনের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।

এর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাংচুরের  মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ জানুয়ারি ফখরুলের তিন দিনের হেফাজত মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ।

গত ৩১ জানুয়ারি থেকে বিএনপির এই নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।