২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা শাহজাহান আটক

বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 10:37 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

র‌্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক রুম্মন মাহমুদ জানান, সোমবার ভোরের দিকে গুলশান-১ এলাকা থেকে তাদের আটক করা হয়।

“তারা সরকারবিরোধী চক্রান্ত করছিলেন জানতে পেরেই আমরা আটক করেছি।”

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি শাহজাহান নোয়াখালী সদর ও সুবর্ণচর এলাকার সাবেক সংসদ সদস্য। তাদের দুজনকেই র‌্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে।

আগের রাতেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ৬ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ৯ জানুয়ারি গ্রেপ্তার করা হয় দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরীকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গত মাসের শেষ দিকে গ্রেপ্তার করে নাশকতার দুই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।