বিএনপি নেতা দুদু গ্রেপ্তার
অবরোধের মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদ তাকে গ্রেপ্তারের খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
কী অভিযোগে, কোথা থেকে শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান ২০১৩ সালে কেন্দ্রীয় পর্যায়ের অধিকাংশ নেতা কারাগারে থাকার সময় কিছু দিন দলীয় মুখপাত্রের দায়িত্বে ছিলেন।
৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।
এর পর গ্রেপ্তার করা হয় সহসভাপতি শমসের মবিন চৌধুরীকে। ৫ জানুয়ারির আগে গ্রেপ্তার করা হয় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।
