২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 07:13 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুলিশ জানিয়েছে, দফায় দফায় চলা এ সংঘর্ষের সময় দুটি যানবাহন ভাংচুর ও দুটি দোকানে আগুন দেওয়া হয়।

আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের উদ্ধৃত করে হবিগঞ্জের এএসপি সাজ্জাত ইবনে রায়হান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কিবরিয়ার সঙ্গে আরেক যুগ্ম আহবায়ক মুর্শেদ চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে দুপুরে কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকালে দুই পক্ষের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় দুটি যানবাহন ভাংচুর, বেশ কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগ করা হয় বলে জানান এএসপি রায়হান।

পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।