২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মপাশায় বিএনপির সংঘর্ষ, আহত ১৫

কথা কাটাকাটির জের ধরে সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপি  দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুনামগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 10:36 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শুক্রবার রাতে উপজেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতের মধ্যে ইমরান (২৬), ফারুক (৩০), হযরত (৪৫) ও রোকনকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ধর্মপাশা থানার ওসি আশেক সুজা মামুন জানান, রাত সাড়ে ৮টার দিকে  উপজেলা  বিএনপির আহ্বায়ক  মোতালেব খানের সমর্থক ফারুক এবং  বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রফিক চৌধুরীর  সমর্থক নূরুল আমিনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের কর্মীরা লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি  শান্ত রয়েছে বলে জানান তিনি।